Sylhet Today 24 PRINT

আ.লীগে যোগ দিয়ে \'লাইসেন্স রিনিউ\' করলেন কাউন্সিলর সিকন্দর

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০১৮

এবার আওয়ামী লীগে যোগ দিলেন সিলেট সিটি করপোরেশন ১২নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন ও সিলেট সিটি করপোরেশন ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক।


আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে সিলেটটুডে টুয়েন্টিফোরকে সিকন্দর আলী বলেন, ১৯৯০ সাল থেকে ৯৬ পর্যন্ত বাকশালের রাজনীতির সাথে জড়িত থাকার পর নানা কারনে অনেক দিন রাজনীতি থেকে দূরে থাকার পর পুনরায় আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে আমার লাইসেন্স রিনিউ করালাম।

সিকন্দর আলী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে এবং সিলেটে সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে অর্থমন্ত্রীর সহযোগিতায় যে উন্নয়ন হয়েছে তা দেখে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

এর আগে কাউন্সিলর সিকন্দর আলী বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি শোনা গেলেও তিনি তা অস্বীকার করে বলেন, আমি কোন সময় বিএনপির সাথে ছিলাম না। এমনকি বিএনপির কোন মিটিং মিছিলেও কোন দিন তিনি যাননি বলেও জানান।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.