Sylhet Today 24 PRINT

জনগণই আ. লীগের মূল শক্তি: মাহবুব আলী

চুনারুঘাট প্রতিনিধি  |  ২৬ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ-৪ আসনে নৌকা প্রতিকে মনোনীত প্রার্থী এডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, জনগণই আওয়ামী লীগ সরকারের মূল শক্তি। সরকারের ভালো কাজে উৎসাহের উৎস জনগণ। আওয়ামী লীগ সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সমাপ্ত করেছে এবং উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। সরকারের এসব উন্নয়নে জনগণকে অংশ নিতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সহজ হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের জন্য ৩০তারিখ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।   

মঙ্গলবার রাতে চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খয়েরের পরিচালনায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেলে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাই চা-বাগান, গেলানি চা-বাগান, দেউন্দি চা-বাগান, লস্করপুর, কাজির বাজার, সুতাং, পাইকপাড়া, গণেশপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের ভাইস প্রেসিডেন্ট ড. এসএম জাহাঙ্গীর, ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এড. আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, সাংবাদিক জামাল হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, রমিজ উদ্দিন, শামসুজ্জামান শামীম, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারি সাইফুল আলম রুবেল, পৌর কাউন্সিলর আসকির ভাণ্ডারী, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম লুবন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন, বিশিষ্ট মুরুব্বী সমুজ আলী, আমির হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ম আহ্বায়ক ইফতেখার রিপন, সাইদুর আলমগীর, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার, রাকিব তালুকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.