Sylhet Today 24 PRINT

ছাতকে বিএনপির ২ নেতা আটক

ছাতক প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে আবু হুরায়রা ছুরত নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের মন্ডলীভোগ এলাকার তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয় বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। এদিকে বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে সামছু মিয়া নামে আরেক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

আটক আবু হুরায়রা ছুরত শহরের ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ (জংলীগড়) এলাকার ইউনুস আলীর পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সামছু মিয়া তাতিকোনা গ্রামের আফতাব মিয়ার পুত্র। তাদের আটকের পর পুলিশ বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা রুজু করেছে।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নাশকতা ঘটাতে পারে এমন আশংকায় থেকেই তাদের আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.