Sylhet Today 24 PRINT

মোগলাবাজার ইউপি বিএনপির সহ সভাপতি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে মোগালাবাজারের ছিছরাকান্দি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মোগলাবাজার থানা পুলিশ বাবুল মিয়াকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বিএনপি নেতা বাবুল মিয়াকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, একটি দলকে খুশি করতে বিনা কারণে প্রতিদিনই বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ। ভোটের মাঠ থেকে বিএনপিকে সরিয়ে রাখতে এ ধরনের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। যতই গ্রেপ্তার করা হোক, ধানের শীষের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নেতৃবৃন্দ অবিলম্বে বাবুল মিয়া সহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.