Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে দীঘলীবাগ নদী পুনঃখনন শুরু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ সদর উপজেলার দীঘলীবাগ নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে জলাশয় পুনঃখনন প্রকল্পের কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. রুহুল আমীন।

হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপ সহকারী প্রকৌশলী এমএম সৈকতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী, লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসসহ স্থানীয়রা।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব বলেন- নদীমাতৃক দেশ বাংলাদেশ। এখানে অসংখ্য নদ নদী রয়েছে। আর এসব নদ নদী, খাল বিলের উপর নির্ভর করে চাষাবাদ। কিন্তু বর্তমানে দেশের জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে করে চাষাবাদে ব্যাঘাত ঘটছে। তাই চাষাবাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের চাষাবাদসহ বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে সারাদেশের নদ নদী ও খাল বিলগুলো পূণঃখননের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় প্রকল্পের ১ম পর্যায়ে হবিগঞ্জ সদর উপজেলার দীঘলীবাগ নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় এর কার্যক্রম শুরু করা হবে।

জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ তাঁর বক্তব্যে বলেন- হবিগঞ্জ থেকে ৫শত নদীর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। যার মধ্যে সাড়ে ১২ কোটি টাকা ব্যায়ে ৭টি খাল খননের প্রকল্প হাতে এসেছে। এর মধ্যে ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যায়ে দীঘলীবাগ নদী পুনঃখনন কাজরে শুভ সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সবগুলো নদীর খনন করা হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন- স্বচ্ছভাবে কখন কাজ সম্পন্ন হবে। যদি এলাকাবাসীর কোন দাবি বা অভিযোগ থাকে তাহলে সেটি আমাদের জানাতে পারেন। আমরা প্রত্যেকের কথা গুরুত্বের সাথে গ্রহণ করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.