Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সহসভাপতি গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৮

বিয়ানীবাজারে নাশকতা মামলায় পৌর ছাত্রদলের সহসভাপতি কামাল আহমদ ওরফে চাক্কু কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ফতেহপুরস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কামাল আহমদকে থানায় দায়েরকৃত নাশকতা মামলায় আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.