Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিএনপি-ছাত্রদলের গ্রেপ্তার দুই

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর বিএনপি ও ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ও বুধবার(২৬ ডিসেম্বর) কমলগঞ্জ থানার পৃথন দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কমলগঞ্জ থানার এ এসআই আব্দুল হামিদ।

তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালত চত্তর থেকে কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর জামাল হোসেনকে আটক করা হয়। এর আগে বুধবার  বিকালে পতনউষার ইউনিয়নের বুন্দাবনপুর গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল আহমেদকে আটক করা হয়। ”

তবে কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলতে পারেন নি এসআই আব্দুল হামিদ। তিনি শুধু বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.