কমলগঞ্জ প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র সমর্থনে বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে দলে দলে বিশাল গণমিছিল বের করেন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা।
গণমিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগ প্রার্থী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
এরপর সন্ধ্যায় ভানুগাছ বাজারস্থ রেলষ্টেশনে রোডে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।