Sylhet Today 24 PRINT

বিএনপির গণসংযোগ শেষে ফেরার পথে আটক ৭

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পক্ষে ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ শেষে ফেরার পথে দলের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সকালে হাউজিং এস্টেট এলাকা ধানের শীষের গণসংযোগ শেষে যে যার নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়। পথিমধ্যে পুলিশ সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেলসহ ৭ নেতাকর্মীকে আটক করে। তিনি এ ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিবাদ জানান।

এ আটকের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বলেন, আমি সারাদিন মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আমি শুনেছি কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ মূহুর্তে তাদের সংখ্যা বা কারো নাম বলা সম্ভব হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.