Sylhet Today 24 PRINT

বন্দরবাজার থেকে বিএনপি নেতা বদর আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা বদরুদ্দোজা বদরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার সাতটার দিকে নগরীর বন্দর বাজার থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।

তিনি জানান,  সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী মুক্তাদীরের পচার মিছিল বেরোনোর সময় বন্দর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক বদরুদ্দোজা বদর স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক ও তিনি সিলেট-১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণার মিডিয়ে সেল প্রধানের দ্বায়িত্বে ছিলেন বলে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.