Sylhet Today 24 PRINT

ছাতকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

ছাতক প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ছাতক থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজানের ভাই কুতুবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা সদরুল আমিন সোহান, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বিএনপি নেতা আজাদ রাব্বানী, আব্দুর রউফ, গাজী মিল্টন, সাবেক মেম্বার কামাল হোসেন, ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর আলম, গৌছ মিয়া, সালেহ আহমদ, বাবুল আহমদ, আশরাফ আহমদ, তাইয়বুর রহমান, আবুল ফজল ও আব্দুর রশিদ ভুট্টা।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা হতে পারে এমন আশংকা থেকেই তাদের আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.