Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৮

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন এবং পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিমের গাড়ি থেকে শাহ আলম স্বপন ও  রাধানগর বাজার থেকে সাইদুর রহমানকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় শাহ আলম স্বপন ও সাইদুর রহমানকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে নাশকতাসহ গোয়াইনঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

তাদের আগামীকাল (শুক্রবার) জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.