Sylhet Today 24 PRINT

বাদাঘাটে নৌকার লিফলেট বিতরণকালে হামলায় প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

সিলেটের সদর উপজেলার বাদাঘাটে নৌকা প্রতীকের লিফলেট বিতরণকালে প্রতিপক্ষের হামলায় কায়সার আহমদ (৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ কালে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুনুর রশিদ।

নিহত কায়সার আহমদ বাদাঘাটের নলখড় গ্রামের বাসিন্দা ও কুয়েত প্রবাসী। নির্বাচন উপলক্ষে তিনি ২ মাস পূর্বে দেশে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনি সন্ধ্যার সময় স্থানীয় বাজারে নৌকা প্রতীকের লিফলেট বিতরণে বের হলে প্রতিপক্ষ তাঁর উপর হামলা চালায়। এতে তিনি নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.