Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সেনাবাহিনী ও র‌্যাবের টহল শুরু, চলছে তল্লাশি

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিগঞ্জে টহল শুরু করেছে সেনাবাহিনী ও র‌্যাব। চলছে বিভিন্ন স্থানে তল্লাশি।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরাপদ করতে এবং সহিংসতা রোধে এ টহল ও তল্লাশি শুরু করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ হবিগঞ্জের দায়িত্বরত এএসপি উবাইন।

তিনি বলেন, র‌্যাব অভিযানে নামার পর থেকে জনমনে স্বস্থি দেখা দিয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে বলেও আশা প্রকাশ করছে মানুষ।

‍তিনি বলেন, শুক্রবার দুপুর থেকে জেলার সর্বত্র তল্লাশি ও টহল শুরু করে সেনাবাহিনী। সব ধরণের যানবাহনেই তল্লাশি করা হচ্ছে।

জেলায় একটি ব্রিগেডের অধিন ২টি ব্যাটেলিয়নে ৭/৮শ’ সেনা সদস্য কাজ করছেন। ৩৬০ পদাতিক ব্রিগেডের অধীনে এর দায়িত্ব পালন করছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জেলা সদরসহ প্রত্যেকটি উপজেলায় সিএনজি অটোরিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন ও আবাসিক হোটেলগুলোতে তল্লসী করছে র‌্যাব। এছাড়া র‌্যাবের টহলও জোরদার করা হয়েছে।

নির্বাচনকেসামনে রেখে হবিগঞ্জ জেলায় প্রায় ৭শ’ সদস্যের এক ব্রিগেড সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন। রয়েছে ১শ’ সদস্যের র‌্যাব ও ৫শ’ ৪০ সদস্যের বিজিবিও।

৩০ ডিসেম্বর নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবে ৭ হাজার ৫শ’ ৯৬ জন আনসার ও ১৫শ’ পুলিশ। সব মিলিয়ে নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তার জন্য করবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ১০ হাজার সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.