সংবাদ বিজ্ঞপ্তি | ২৮ ডিসেম্বর, ২০১৮
জনতা ব্যাংক লিঃ সিলেটের বিভাগীয় কর্যালয়ের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজুল ইসলামের অবসর উত্তর ছুটি এবং নবাগত উপমহাব্যবস্থাপক (বিভাগীয় ইনচার্জ) মো.আসাদুজ্জামানকে বরণ উপলক্ষে ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
জনতা ব্যাংক লিমিটেড সিলেটের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো.আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও বিভাগীয় কার্যালয় সিলেটের প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস ও কর্মকর্তা মো. জিয়াউর রহমান এর যৌথ উপস্থাপনায় বক্তারা বলেন, জনতা ব্যাংক সব সময় নিবেদিত ও গুনী মহাব্যবস্থাপকের অবদানের কথা আন্তরিকভাবে স্মরণ করবে। মানুষের ভালোবাসা অর্জন করাই জীবনের পরম সার্থকতা।
তারা বলেন, সততা, ন্যায়-নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে মোহাম্মদ সিরাজুল ইসলাম সকলের ভালোবাসা অর্জন করেছেন। কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি একজন ভারসাম্যপূর্ণ মানুষ ছিলেন। পাশাপাশি তাঁর গুণাবলীকে অর্জন করে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। বক্তারা তাঁর অবসর জীবনের সার্বিক উন্নতি ও কল্যান কামনা করেন।
বিদায়ী অতিথির বক্তব্যে মহাবাবস্থাপক মোহাম্মদ সিরজুল ইসলাম বলেন, দেশের কল্যাণই ছিল আমার পেশাগত জীবনের লক্ষ্য। কর্মক্ষেত্রে আমি আমার দায়িত্বকে পবিত্র কাজ হিসেবে সম্পন্ন করেছি। আপনারা আজ আমার প্রতি যে ভালোবাস প্রদর্শন করেছেন তা আমাকে আবেগাল্পুত করেছে। আজীবন এ প্রতিষ্ঠানকে মনের মধ্যে লালন করে রাখবেন বলে তিনি বক্তব্যে উল্লেখ্য করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় ইনচার্জ নবাগত উপমহাব্যবস্থাপক মো.আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক ও জনতা ব্যাংক বঙ্গব›ন্ধু পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সন্দীপ কুমার রায়, এরিয়া অফিস সুনামগঞ্জের উপমহাব্যবস্থাপক জনাব নজরুল ইসলাম মজুমদার, হবিগঞ্জ এরিয়ার সাবেক এরিয়া প্রধান মোঃ আব্দুন নূর, এরিয়া অফিস হবিগঞ্জের এজিএম খন্দকার মোঃ ওবায়দুর রহমান, এরিয়া অফিস মৌলভীবাজারের এজিএম পল্লব কুমার দেব, হবিগঞ্জ এরিয়ার সাবেক এরিয়া প্রধান কামরুল আহসান।
এছাড়া ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার এজিএম বিমল কান্তি দাস, জিন্দাবাজার কর্পোরেট শাখার এজিএম নারায়ন চন্দ্র রায়, এরিয়া অফিস সিলেটের এজিএম শাহাদাৎ হোসেন সরকার, সুনামগঞ্জ কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম, বিভাগীয় অফিস সিলেটের এসপিও দেবাশিস দেব, এরিয়া অফিস সিলেটের এসপিও রঞ্জিত লাল সোম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, মৌলভীবাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও বঙ্গব›ন্ধু পরিষদ জনতা ব্যাংক মৌলভীবাজারের সভাপতি আব্দুল হামিদ, শেখঘাট শাখার ব্যবস্থাপক ছয়ফুল আলম চৌধুরী, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. আখতার হোসেন, বিশ^নাথ শাখার ব্যবস্থাপক মধাব রাম পাল, হবিগঞ্জ কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদের জনতা ব্যাংক হবিগঞ্জ অঞ্চলের সভাপতি মর্তুজ আলী, কুলাউড়া শাখার ব্যবস্থাপক তাহমিনা আক্তার, তাজপুর শাখা ব্যবস্থাপক শুভাশীষ চক্রবর্তী, বিভাগীয় কার্যালয় সিলেট এর পিও ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জের সভাপতি এস.এম.আব্দুল হাই পীর বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে ছাতক শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক দিপীকা রহমান, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ও সুনামগঞ্জ এরিয়ার সভাপতি ও জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ মৌলভীবাজার এরিয়ার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জ এরিয়ার সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম আনসারি, সিলেট কর্পোরেট শাখার কর্মকর্তা ও জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, জনতা ব্যাংক সিবিএ সিলেট বিভাগের সভাপতি রঞ্জন কুমার সরকার, জনতা ব্যাংক সিবিএ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কাজীটুলা শাখার ব্যবস্থাপক কাজী মঞ্জুর আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা করুনা ময় চন্দ।