Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৮

নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব খানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদরের উকিলপাড়া থেকে তাকে আটক করা হয়। আটকের পর আব্দুল মোতালেব খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

ধর্মপাশা থানা পুলিশের ওসি এজাজুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনা করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মোতালব খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় একটি মামলাও রয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.