Sylhet Today 24 PRINT

খুন হওয়া সমর্থকের মরদেহ দেখতে হাসপাতালে ড. মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

সিলেট সদর উপজেলার নলকটে নৌকা মার্কার লিফলেট বিতরণ করতে গিয়ে দুবৃত্তদের হামলায় নিহত কাওছার আহমদের মরদেহ দেখতে গিয়েছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেনসহ আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি কাওছারের পরিবারকে শান্তনা দেন। এসময় তিনি কাওছার হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানান।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, মহানগর আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার নৌকার লিফলেট বিতরণ করতে গিয়ে হামলায় নিহত হন কুয়েত প্রবাসী কাওছার আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.