Sylhet Today 24 PRINT

চিরনিদ্রায় শায়িত হলেন সংবাদকর্মী ফয়সাল

নিউজ ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৫

মৃত্যুর সাথে ১৩ দিন যুদ্ধ করে শনিবার (২৫ জুলাই) না ফেরার দেশে চলে গেছেন তরুণ চিত্রশিল্পী, অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম’র নিজস্ব প্রতিবেদক রাশেদীন ফয়সাল (২৮)। রবিবার সকাল ১১টায় মোগলাবাজারে তার জানাজার নামাজ শেষে তাকে চিরনিদ্রায় কবরে শায়িত করা হয়।

ফয়সালের জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান ইমাদ আল নাছিরী, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক শাহ্ দিদার আলম নবেল। পরিচালনায় ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক।

স্মৃতিচারণকালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহকর্মী, স্বজন হারানোর বেদনায় চোখ ভেসে যায় জলে।

এদিকে জানাজায় উপস্থিত ছিলেন টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, সাংবাদিক নাজমুল কবীর পাভেল, মঈনুদ্দিন, ইমরান আহমদ, গুলজার আহমদ প্রমুখ।

জানাজা শেষে ফয়সালের নিজ বাড়ি মোগলাবাজারের কোনারচর গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় তাকে শায়িত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.