Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৯ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেটের জৈন্তাপুর নির্বাচন অফিস। নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের তিনটি উপজেলার মধ্যে জৈন্তাপুর উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৬ শত ১৯ জন।

তবে সবকটি কেন্দ্রই শংকামুক্ত বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস। প্রতিটি কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুন্তাসির হাসান পলাশ বলেন, প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সরঞ্জাম প্রেরণ সম্পন্ন করা করা হয়েছে। প্রায় সব কেন্দ্রগুলো শংকামুক্ত। তবে নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে কেন্দ্র গুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী নিয়মিত টহল রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.