Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিএনপির প্রধান নির্বাচনী সমন্বয়ক গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ ডিসেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএনপির সভাপতি নূরে আল সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নূর আলম মৌলভীবাজার ৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই রুবেনা আক্তার জানান, শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি।

এছাড়া বিকেলে শহরের কলেজ রোড এলাকা থেকে আব্দুস শুকুর নামে এক ছাত্রদল কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন পৌর বিএনপির সভাপতি মুছাব্বির আলী মুন্না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.