Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা

মৌলভীবাজার সংবাদদাতা |  ২৬ জুলাই, ২০১৫

মৌলভীবাজারে জেলা ও উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটিরি সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ্ জালাল ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. কামাল উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-মৌলভীবাজার ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের, স্থানীয় ‘দৈনিক বাংলার দিন’র সম্পাদক বকশী ইকবাল আহমদ, ব্যবসায়ী আনকার আহমদ লেচু প্রমুখ।

সমন্বিত সভায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় অথবা বিক্রয়ের প্রস্তাব করা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.