সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ জুলাই, ২০১৫
সুনামগঞ্জের ধর্মপাশায় রাজু মিয়া(২৪) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। রোববার ভোররাত ৫টায় উপজেলার সেলবরষ ইউনিয়নের শিংপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজু মিয়া ওই গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, রাজু মিয়াকে জিআর ৭৪/১০ মামলায় দুই বছরের সাজা দিয়েছিলেন ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত। তখন থেকে রাজু মিয়া পলাতক ছিল। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
ধর্মপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র জানান, সাজা প্রাপ্ত আসামি হিসেবে রাজু মিয়াকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।