Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

মৌলভীবাজারে রাস্থার পাশে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাত মহিলা (৪০) লাশ চাঁদনীঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের সামনে থেকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

নিউজ ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৫

মৌলভীবাজারে রাস্থার পাশে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাত মহিলা (৪০) লাশ চাঁদনীঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের সামনে থেকে  উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

ভোরে একটি দোকানের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে অজ্ঞাত মহিলার লাশটি পুলিশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে মৌলভীবাজার পৌর কবরস্থানে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশ উদ্বারের কথা স্বীকার করে জানান এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.