Sylhet Today 24 PRINT

বড়লেখায় পাহাড় চূড়ায় ঝুঁকি নিয়ে বসবাস রোধে মাইকিং ও সভা

বড়লেখা প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় পাহাড়ের চূড়ায় ঝুঁকি নিয়ে প্রায় পাঁচ শতাধিক পরিবারের দশ হাজার মানুষ বসবাস করছে। সম্প্রতি উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা বোবারতলের বাসিন্দা আব্দুল হাছিবের বসত ঘর ধেবে গিয়ে তাঁর ৬ মাসের শিশু সন্তান গুরুতর আহত হলেও অলৌকিক ভাবে বেঁচে যান পরিবারের অন্যান্য সদস্যরা।

দুর্ঘটনার খবর পেয়েই পাহাড়ের চূড়ায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দমকল (ফায়ার সার্ভিস) কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন ঝুঁঝিপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা ও প্রচারণা চালাচ্ছেন। ইউনিয়ন ভূমি অফিস থেকে ঝুঁঝিপূর্ণ বাড়িগুলোতে গিয়ে সতর্ক ও জনসাধারণের সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, বোবারতল এলাকাটি পাথারিয়া হিল্স রিজার্ভ মৌজার জমি। যাহা জরিপবিহীন রয়েছে। সরকারের রেকর্ডে নেই। উক্ত জমি বন বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। জমি গুলো জরিপবিহীন থাকায় গৃহহীন জনসাধারণকে পূনর্বাসন করা সম্ভব হচ্ছে না। এসব জমি গুলো সার্ভে করা হলে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরত লোকজনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পূনর্বাসন করা সম্ভব হবে।

এ বিষয়ে পাহাড়ের চূড়ায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহবান জানিয়ে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে রোববার বোবারতল এলাকায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে।

রোববার দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির ছোটলেখা বাজারে মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, দমকল (ফায়ার সার্ভিস) কর্মকর্তা আজিজুল হক, ইউপি সদস্য আবুল কালাম, স্থানীয় বাসিন্দা ছায়েক আহমদ, মো: নজরুল ইসলাম, ফখর উদ্দিন প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.