Sylhet Today 24 PRINT

নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ) আসনে নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে সোমবার সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে যান ওই আসনে টানা ষষ্টবারের মতো  নির্বাচিত সাংসদ ইমরান আহমদ চৌধুরী। এসময় তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কেন্দ্রের সংঘর্ষে আহতদের খোঁজখবর নেন তিনি। রোবারের নির্বাচনে সহিংসতায় আহত প্রায় ৫০ জন এই হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।

এসময় তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, ৬বার নির্বাচিত হয়েছি। কিন্তু কখনো এমন নাশকতা হয়নি।এধরনের পরিস্থিতি আগেই আশঙ্কা করেছিলেন বলে জানান ইমরান।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে আগামী ৫বছর কঠোর হতেই হবে। আমাদের কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেন ইমরান আহমদ চৌধুরী। এসময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার অনুষ্ঠিত নির্বাচনে সিলেট-৪ আসনে ১ লাখ ৩১ হাজার ২৬৪ ভোটের ব্যবধানে জয় লাভ করেন ইমরান।

ইমরান আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬৭২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯২ হাজার ৪৭৩ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.