Sylhet Today 24 PRINT

ভূমিখেকো চক্রের রোষানলে পড়া মুক্তিযোদ্ধা পরিবারকে বাঁচাতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ২৬ জুলাই, ২০১৫

দীর্ঘ ৩৫ বছরের মাথাগোঁজার একমাত্র আশ্রয়স্থল থেকে উচ্ছেদের শঙ্কায় পড়েছে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে বহর মৌজার পশ্চিম ভূমিহীন সমবায় সমিতির মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও ভূমিহীন ১১০ টি পরিবার। জমির দখল নিতে বেশ কয়েকটি প্রভাবশালী মহল একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে এখানে বসবাসকারী নিরিহ সদস্যদের। 

 স্বাধীনতার পর অস্বচ্ছল, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের পূর্নবাসনের জন্য খাসজমি বন্দোবস্ত দেয়ার ব্যবস্থা নিলে ১ নং ডিসির খাস খতিয়ানের জেএলনং ৭০ এর ১৪২ নং দাগের ৩০ একর জমিতে ১১০ টি পরিবার ঘর উঠিয়ে বাস করে আসছে। এ জমির উপর বিভিন্ন সময় লোলুপদৃষ্টি পড়েছে স্বাধীনতাবিরোধী সংগঠন ও সমাজে ভাল মানুষরূপী ভূমিখেকোদের।

তারা প্রশাসনের সাথে আতাত করে কখনওবা ভুয়া লিজ, নাম নিয়ে কখনও বা জোর করে লাঠিয়াল দিয়ে  খানে বসবাসকারিদের উচ্ছেদের পায়তারা চালায়। নানা ঝড়ঝাপটা মিথ্যা মামলা প্রতিরোধ করে অস্বচ্ছল, পঙ্গু ও শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এখন পর্যন্ত মৃত্যুকে তোয়াক্কা না করে বসবাস করছে, কিন্তু ইদানিং আর এক ভুমিখেকো মামা খন্দকার লিজ নেওয়ার নাম করে এখানে বসবাসকারীদের উচ্ছেদের জন্য ষড়যন্ত্র শুরু করে, মামলা দিয়ে হয়রানীর হুমকি দিচ্ছে আর হামলা বাসা বাড়ী ভাংচুরতো করছেই, এর সাথে আছে প্রলোভন। 

মামলা হামলার ভয়ে টিকনে না পেরে এখানে বসবাসকারী বেশ কয়েকটি পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। যে কয়েকটি পরিবার এখানে আছে তারা প্রায় অর্ধশত মামলা চালিয়ে এখানে টিকে আছে। নতুন রুপে আর্ভিভাব হওয়া ভুমিখেকো মামা খন্দকারের চক্রান্তকে রুখতে এক জোট হয়েছে বহর মৌজার পশ্চিম ভূমিহীন সমবায় সমিতির ১১০ টি পরিবারের সদস্যরা।

রবিবার (২৬ জুলাই) সকাল থেকে ভুমিখেকো মামা খন্দকারের চক্রান্তর বিরুদ্ধে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে প্রায় তিন শতাধিক লোক অংশ নেয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে তারা ভুমিখেকো চক্রদের চক্রান্ত্রর করুণ চিত্র তুলে ধরেন। 

মানববন্ধনে অংশ নেয়া বহর মৌজার পশ্চিম ভূমিহীন সমবায় সমিতির নারী পুরুষ, শিশুরা বলেন তাদের বসত ভিটা জবর দখলের অশুভ পায়তারা ও ষড়যত্র বন্ধ না করা হলে এর সমুচিত জবাব দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তারা অবিলম্বে প্রশাসনের যথাযথ কতৃপক্ষকে এর স্থায়ী সমাধানের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.