Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বই পাচ্ছে আড়াই লাখ শিক্ষার্থী

হবিগঞ্জ প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৯

নতুন বছরের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে পালন করা হচ্ছে বই উৎসব। জেলার ৩ শত ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বই উৎসব শুরু হয়।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলায় এ বছর ৩শত ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৪০ হাজার ২শ’ ১৭ জন শিক্ষার্থীকে ৩২ লাখ ৪২ হাজার ৫শ’ ৫৫টি বই বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.