তাহিরপুর প্রতিনিধি | ০১ জানুয়ারী, ২০১৯
বছরের প্রথমদিনে সারা বাংলাদেশের মতো সুনামগঞ্জের তাহিরপুরে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জানুয়ারি) তাহিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে।
উপজেলা সদরের তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুছ ছোবাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী, অভিভাবক সদস্য তালিমুল ইসলাম, বাচ্চু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আখুঞ্জি, ছাত্রলীগ নেতা আহমাদুল হাসান, মবিননূর, মনিরাজ ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা ৭ ইউনিয়নের প্রাথমিক, স্কুল,মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নতুন বই বিতরণ করা হচ্ছে।