Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতার দাফন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৯

সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার গহরপুর নলজুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, ব্যারিস্টার আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর ভাই আসকির আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেল আজিজপুর গ্রামের ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.