Sylhet Today 24 PRINT

জমি নিয়ে সংঘর্ষে জুড়ীতে নিহত ১

জুড়ী প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে জমি নিয়ে সংঘর্ষে তাহির আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সদরের জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা আব্দুল গফুর হাকালুকি হাওরে জমিতে ধান রোপণ করেন। প্রতিপক্ষ একই গ্রামের বাসিন্দা ফাতির আলী উক্ত জমি নিজেদের দাবি করে ধান উপড়ে ফেললে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জায়ফরনগর গ্রামের আকবর আলীর পুত্র তাহির আলী ঘটনাস্থলেই মারা যান।

এছাড়াও এখলাছ মিয়া, চান মিয়া, আব্দুল মালিক, আব্দুল খালিক, আনু মিয়া, নাইম মিয়া, ফাতির আলী, লিয়াকত আলী, তুহিন, সেবু মিয়া, খসরু মিয়া, সেবুল মিয়া, লেবু মিয়া ও আব্দুল লতিফসহ উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হন।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লিয়াকত আলী, ফাতির আলী, তুহিন ও নাইমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকীদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের ৯ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.