Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বই বিতরণ উৎসব

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৯

সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সরবরাহকৃত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন।

অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলায় বিনামূল্যে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.