Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ট্রাক্টর উল্টে চালক নিহত

কানাইঘাট প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৯

কানাইঘাটে ট্রাক্টর উল্টে গিয়ে তার চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় কানাইঘাট পৌরসভার বাইপাস রোড সংলগ্ন বীরদল সোনাপুর রাস্তায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক হালিম মিয়া গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত হালিম মিয়া ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার এসআই লিটন মিয়া ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক্টরের নিচ থেকে হালিম মিয়ার মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ময়না তদন্ত শেষে হালিম মিয়ার লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক্টরের মালিক পৌরসভাস্থ নিজ গোবিন্দ পুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র শফিক আহমদ। হালিম মিয়ার মামা জানান, হালিম মিয়া দুই সন্তানের জনক ও তার স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে রয়েছেন। জীবিকার তাগিদে প্রায় ৩/৪ বছর ধরে হালিম মিয়া কানাইঘাট উপজেলায় ট্রাক্টরের চালক হিসাবে কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.