Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে পা হারালো যুবক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর জালালাবাদ ট্রেন থেকে পড়ে সোহেল মিয়া (২২) নামে এক যুবকের ২টি পা কাটা কেটে গেছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের দরজায় দাড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে নিচে পড়ে গিয়ে ২টি পা কেটে যায়।  সোহেল মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাও গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, লাউয়াছড়া রেল ক্রসিং হতে ৭০০ গজ দূরে এ ঘটনাটি ঘটে। পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা লোকটিকে আহত অবস্থায় উদ্ধার করে রেলওয়ে থানা ও কমলগঞ্জ থানার স্বমম্বয়ে চিকিৎসার জন্য মৌলভীবাজার স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলীম উদ্দিন জানান সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন যোগে তার বাড়ি যাবার পথে লাউয়াছড়ায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.