Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে স্বেচ্ছাসেবক লীগের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৫

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা বিলাল খান ও আর এম বি মকবুল আলীর নেতৃত্বে মদিনা মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতা আনিছুজ্জামান আনিছ, তুহেল আহমদ মল্লিক, ফারুক আহমদ মনি, মনিরুজ্জামান মনু, জিয়াবুর আহমদ, জুললুর তালুকদার, আতিকুর রহমান আতিক, পারভেজ খান, শফিক আহমদ, মিজান আহমদ, এশাদ মিয়া, সোহাগ আহমদ, রাসেল আহমদ, তাকবির, সাদ্দাম, সুহেল আহমদ, বাবুল মিয়া, আলী আহমদ, মাহফুজুল হক চৌধুরী সেলিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.