নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারী, ২০১৯
মস্তিষ্কে মাইন্ড স্ট্রোক করে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে দেখতে গেলেন সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ল্যাবএইড হাসপাতালে আহমদ হোসেনকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি আহমদ হোসেনের আশু রোগমুক্তি কামনা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ড. মোমেনের সহধর্মীনি সেলিনা মোমেন, কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আহমদ হোসেন। দলের নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে তিনি মাইন্ড স্ট্রোক করেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।