Sylhet Today 24 PRINT

দিলদার হোসেন সেলিমের কৃতজ্ঞতা

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৯

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম সিলেট ৪-(জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ বৃহস্পতিবার (৩ জানুয়ারি)এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, "যারা সরকারের নজির বিহীন জুলুম নির্যাতন ও হামলা মামলা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র রক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়েছেন ও আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এসব সহযোগিতার প্রতিদান আমি কখনও দিতে পারবনা। আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ, সিক্ত ও চিরকৃতজ্ঞ।"

তিনি বলেন, "৩০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন দেখে দেশের মানুষ এমনকি বিশ্বের মানুষ হতবাক। এমন ভোট ডাকাতি ও নির্যাতন নিপীড়ন কোন স্বাধীন দেশে ঘটেনি।"

বিবৃতিতে তিনি সকলকে ধর্য্য ধরার আহবান জানান এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।


তিনি আরো বলেন, "আমার নির্বাচনী এলাকায় সরকার প্রশাসন দিয়ে যে ভোট ডাকাতি করা হয়েছে তা ইতিহাস তার সাক্ষী হয়ে থাকবে। আমার এলাকার অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্ট বের করে দিয়ে তারা ইচ্ছামত ভোট প্রদান করেছে।"

সাবেক এ সাংসদ বলেন, "অচিরেই খালেদা জিয়ার মুক্তি, অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানাই।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.