Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে ডোবা থেকে সুহাই মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার নুরজাহান সিএনজি পাম্পের নিকটের ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। সুহাই মিয়া উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গাঁও গ্রামের মৃত তমজিদ আলী ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহর ও সদর ইউনিয়নের মধ্যবর্তী স্থানের নুরজাহান সিএনজি পাম্পের নিকটে একটি ডোবায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেলে স্থানীয়রা তাৎক্ষণিক গোলাপগঞ্জ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। সুরতাহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.