Sylhet Today 24 PRINT

ইমজার নতুন সদস্য আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ জানুয়ারী, ২০১৯

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা-এর নতুন সদস্য আহ্বান করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) ইমজার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন টেলিভিশনে সিলেটে কর্মরত রিপোর্টার ও ক্যামেরাপার্সন সদস্য হতে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদস্য হতে ইচ্ছুকদের ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদনপত্রের সাথে টেলিভিশনের নিয়োগপত্র, শিক্ষাগত সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। আগ্রহীদের অবশ্যই আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

এছাড়াও সংবাদ মাধ্যমে প্রেরিত এ বিজ্ঞপ্তিতে ইমজার পুরনো সদস্যদের সদস্যপদ নবায়নের অনুরোধ জানানো হয়েছে। যে কোন প্রয়োজনে ইমজা'র প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ সুজাদ এর ০১৭১৬৭৮৩২১৫ নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.