Sylhet Today 24 PRINT

সিলেটে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ, ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জানুয়ারী, ২০১৯

সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকার হাটখোলার পিঠারগঞ্জ বাজার এলাকা থেকে এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান।

গত বুধবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষিতা গৃহবধূ স্থানীয় শেখপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী। ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে হাটখোলা ইউনিয়নের পশ্চিমপাড়ার ইসমত আলী (২৬), নেছার আহমদ (৩৬), মন্তাজ আলী (২১), মোহাম্মদ আলী (২৯) ও আল আমিন (৩৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত বুধবার রাতে পিঠারগঞ্জ বাজার এলাকা থেকে ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায় আসামিরা। পার্শ্ববর্তী একটি হাওরে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে তারা। ধর্ষণকাজে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও আল আমিনসহ অজ্ঞাত আরও ৩ ব্যক্তি।

এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে মামলা করেন গতকাল বৃহস্পতিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.