Sylhet Today 24 PRINT

আহত মৌটুসীর সেবায় তানিয়া খান

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০১৯

প্রকৃতির অন্যন্য সুন্দর প্রাণীদের মধ্যে নানা রং বেরংয়ের পাখি প্রকৃতিতে যোগ করেছে নতুন মাত্রা। সেই সুন্দুর পাখিদের একটি মৌটুসী পাখি। চঞ্চল প্রকৃতির মৌটুসী পাখি যখন তখন ডাকাডাকি করে ডানা ঝাপটায়। এরা থাকে জোড়ায় জোড়ায়, খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় ফুলে ফুলে। এ ছাড়া খাদ্য তালিকায় আছে অতি ক্ষুদ্র পোকামাকড়, তাল- খেজুরের রস।

মৌটুসী পাখির ইংরেজি নাম Purple-rumped Sunbird। বৈজ্ঞানিক নাম Nectarinia zeylonica ।

শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে আহত অবস্থায় একটি মৌটুসী পাখি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক তারে লেগে পাখিটি আহত হয়।

আহত এই পাখিটিকে সেবা করে সুস্থ করে তোরতে এগিয়ে আসেন বন্যপ্রাণি সেবক ও গবেষক তানিয়া খান।

তানিয়া খান জানান, পাখিটির ডানপাখা ও ডানপায়ে আঘাত লেগেছে। আমি যত্ন নিচ্ছি। আশা করছি দ্রুত সুস্থ হবে। সুস্থ হলে এটিকে আবার ছেড়ে দেয়া হবে।

তিনি আরো জানান, সারা বাংলাদেশেই এই পাখিটি দেখা যায় তবে দিনে দিনে অন্যান্য প্রাণীর মত এদের সংখ্যা কমে আসছে।

পুরুষ এবং মহিলার মধ্যে আলাদা বৈশিষ্ট্য আছে। পুরুষ মৌটুসীর বুক হলুদ, বুকের দুপাশ ও পেট হালকা হলুদ-সাদাটে। ঘাড়, মাথা, গলা ও পিঠের উপরিভাগ ঘন মেরুন রংয়ের।

মেয়ে পাখির গলা ও পেটের দুপাশ ধূসর সাদাটে। ধূসর হলুদ বুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.