শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৫ জানুয়ারী, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে টিকরিয়া ও মনিপুরি পাড়ার শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতিতাত্ত্বিক লোকায়ত ও সংস্কৃতির বিশেষায়িত কর্মশালা ‘স্বরুপের সন্ধানে’। কর্মশালা শেষে বই প্রেমীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘মনিপুরি লাইব্রেরি’ নামে একটি পাঠাগারের।
শুক্রবার দিনব্যাপী স্বরুপের সন্ধ্যানে কর্মশালার উদ্বোধন করেন উদীচি সিলেট শাখার সভাপতি কবি একে সেরাম। এসময় উপস্থিত ছিলেন প্রাবন্ধিক জুয়েল বিন জহির, আলোকিত বাংলাদেশ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক কবি তুহিন তৌহিদ, অনলাইন গনমাধ্যম রাইজিং বিডির সম্পাদক সাইফ বরকতুল্লা, কবি ও লেখক জাবেদ ভুঁইয়া, কন্ঠ শিল্পী জাদু রিছিল, মনিপুরি লাইবেরীর উদ্যোক্তা মাইবাম সাধন প্রমুখ।
লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও জাতি গঠনে পাঠাগারের গুরুত্ব সবচেয়ে বেশী। বিশেষ করে ক্ষুদ্র জাতিসত্তার ইতিহাস, সাহিত্য সংস্কৃতি ও সংকট ও সম্ভবনাকে বিকশিত করতে ব্যাপক পাঠ অভ্যাস গড়ে তুলার প্রযোজন। চারদিকে আদিবাসীরা নানাভাবে নির্যাতনে পরিধি বেড়ে যাওয়ায় তা প্রতিরোধ করতে হলেও জ্ঞানের বিকল্প নেই।
মনিপুরি লাইব্রেরীর উদ্যোক্তা মাইবাম সাধন বলেন, মনিপুরি লাইব্রেরিতে আমরা সব ধরনের বই রেখেছি। তবে মুনিপুরি ভাষার বই এর সংখ্যা একটু বেশী আছে। এখানে এলে মনিপুরিদের ইতিহাসের অনেক তথ্য পাওয়া যাবে। লাইব্রেরিটি প্রতিদিন খোলা রাখা হবে।