Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে মানসিক রোগী এক জননীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মানসিক রোগী এক সন্তানের জননীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ধর্ষণের ঘটনায় ফজলু এবং মাসুক নামের দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জানুয়ারি) রাতে উপজেলার কাশীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিমকে বাবা বাদী হয়ে বৃহস্পতিবার ফজলু, মাসুক ও রিপন নামের ৩ জনকে আসামী করে জুড়ি থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার বাদী জানান, মানসিক রোগী মেয়েকে ফুলতলায় বিয়ে দেন। তার একটি মেয়ে শিশু রয়েছে। কিন্তু পাগলামির কারণে স্বামী তাকে তালাক দেয়। মেয়েটি তার বাড়িতে থাকে। মাঝে মধ্যে মেয়েটি একা ঘুরে বেড়ায়। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক মাসুক মেয়েটিকে রাস্তায় একা পেয়ে তার মেয়ের কাছে নিয়ে যাবার কথা বলে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তার সহযোগী রিপন, ফজলুসহ কয়েকজন মিলে রাতভর তাকে ধর্ষণ করে।

জুড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এই ঘটনার মামলায় উল্লেখিত ৩ আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন ১৬৪ তে জবানবন্দি দিয়েছে। অপর আসামী রিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.