Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় অজ্ঞাত (২৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রঘুনন্দন পাহাড়ে প্রবেশের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহটি উদ্ধার করে। বিকেল ৩টায় মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, "এখন পর্যন্ত মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি একজন বিবাহিত নারীর। গলায় শাড়ি পেঁচিয়ে তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করছি।" তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মূল কারণ জানা জাবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.