Sylhet Today 24 PRINT

প্রতিমন্ত্রী হচ্ছেন মাহবুব আলী

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জানুয়ারী, ২০১৯

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রী পরিষদ সচিব ফোনে তাঁকে প্রস্তুতি নিতে জানিয়েছেন।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে মন্ত্রীপরিষদ সচিবের পক্ষ থেকে তাঁকে ফোন করা হয় বলে জানা গেছে।

এদিকে ওইদিন বিকালে মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম  গণমাধ্যমে আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রী পরিষদে স্থান প্রাপ্তদের নাম ঘোষণা করেন। এসময় মন্ত্রী পরিষদের এ সচিব বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে অ্যাডভোকেট মাহবুব আলীর নাম উল্লেখ করেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নিকটতম প্রার্থীর চেয়ে ৩ লাখ ৬ হাজার ৯শ ৫৩ ভোট বেশি পেয়ে সিলেট বিভাগের সকল প্রার্থীর প্রাপ্ত ভোটের রেকর্ড ভাঙেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এ সংসদ সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.