Sylhet Today 24 PRINT

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে নতুন অধ্যক্ষের যোগদান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৯

সিলেটের জৈন্তায়াপুরের জাফলং এ অবস্থিত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্টান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে নতুন অধ্যক্ষ বি কে ভারদ্বাওয়াজ যোগদান করেছেন। নবনিযুক্ত অধ্যক্ষের বাড়ি ভারতের নয়াদিল্লীর বারাকাম্বায়।

বি কে ভারদ্বাওয়াজ ভারতের হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং ভারতের হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি গত ৩৩ বছর ধরে ভারত ও  বিশ্বের বিভিন্ন দেশের স্কুলে শিক্ষকতা করছেন।

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে যোগ দেওয়ার আগে বি কে বারদ্বাওয়াজ সংযুক্ত আরব আমিরাতের  ভার্কে ইন্টারন্যাশনাল স্কুলে প্রিন্সিপাল ও বিখ্যাত ডিপিএস স্কুলের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ভোপালের দিল্লি পাবলিক স্কুলের প্রিন্সিপাল, ডিপিএস-নুমালিগড় (আসাম) এবং ডিপিএস জামশেদপুর ভারতের রাইফেলস ইন্টারন্যাশনাল স্কুলের দীর্ঘদিন পরিচালক নিযুক্ত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.