Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে একজন মোটরসাইকেল আরোহী মারা গেছে। রোববার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলে হাউজিং এস্টেট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন তানভীর ও রিয়াদ। পথিমধ্যে হাউজিং এস্টেটের সামনে আসামাত্র পিছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক রিয়াদ ও আরোহী তানভীর কে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তানভীর কে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে আটটার দিকে মারা যায় তানভীর।

শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এস আই) রাব্বি সিলেটটুডে কে জানান, "নিহতের পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় আমরা নিহত তানভীরের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে দিয়েছি।"

অপরদিকে আহত মটর সাইকেল চালক রিয়াদ শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.