Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে সিসিকের অভিযানে ভাঙ্গা হলো অবৈধভাবে নির্মিত ৫ দোকান

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০১৯

সিলেট নগরীর জিন্দাবাজারের অবৈধভাবে নির্মিত ৫টি দোকান কোটা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন।

সোমবার নগরীর জিন্দাবাজারের সিতারা ম্যানশন এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিতারা ম্যানশনের সামনেই অবৈধভাবে এ দোকানগুলো নির্মিত হয়েছিলো বলে সিসিক সূত্রে জানা যায়।

সিসিক কর্মকর্তারা জানান, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) জিন্দাবাজার এলাকায় গ্রাহকদের কাছে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবদ বকেয়া বিল আদায়ে করতে এসে এ দৃশ্যটি চোখে পড়ে মেয়র আরিফের। এসময় তিনি এ উচ্ছেদ পরিচালনা করেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই রাস্তা সিতারা ম্যানশনের নিজস্ব রাস্তা। রাস্তার উপর দোকান কোটা নির্মাণে সিসিক কোন অনুমোদন দেয়নি। আর এই মার্কেটের জন্য রাস্তা দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়াই দোকান কোটা নির্মাণ করায় এগুলো উচ্ছেদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.