Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের দন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৭ জুলাই, ২০১৫

সুনামগঞ্জের তাহিরপুর এক মাদক ব্যবসায়ী এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: ইকবাল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ওয়াজুদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত ফতেহ আলীর ছেলে।

তাহিরপুর থানার ওসি মো:শহিদুল্লাহ জানান,আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাদাঘাট বাজার থেকে তাকে আটক করা হয়।

এ সময় তাকে তল্লাশি করে দুই পুড়িয়া গাঁজা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: ইকবাল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। ওয়াজুদ মিয়া উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.