Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০১৯

বিয়ানীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. হোসেন উদ্দিন হত্যা মামলায় একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার তালিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন আহমদ (১৮) বিয়ানীবাজার পৌর শহরের নিদনপুর এলাকার মুহিব আলীর ছেলে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক সুমন গত এক মাস ধরে আত্মগোপনে ছিল। পুলিশ তাকে গ্রেপ্তারের সকল চেষ্টা অব্যাহত রেখেছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখার তালিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.