Sylhet Today 24 PRINT

আগামীকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে শিশু কিশোর মেলা

ডেস্ক রিপোর্ট |  ২৭ জুলাই, ২০১৫

সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখা ২৮ জুলাই’১৫ জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ করবে। বর্তমান জেল হাজত বাধাঘাটে স্থানান্তরিত হচ্ছে, ফলে শিশু কিশোর মেলা সুনির্দিষ্টভাবে এই জায়গায় স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব করছে।

আগামী ২৮ জুলাই সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে শিশু কিশোর মেলা সিলেট জেলার স্মারকলিপি পেশ সফল করার লক্ষে সিলেটের পাড়ায়-পাড়ায়, অফিস-আদালতে, দোকানপাটে স্বাক্ষর সংগ্রহ করেছে। শিশু কিশোর মেলার সদস্যরা সাধারন মানুষকে স্বাক্ষর দিতে আহবান করলে সাধারন মানুষ স্বাক্ষর এবং আন্দোলন তহবিলে অর্থ দিয়ে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদ এবং লিপন আহমেদ এক যুক্ত বিবৃতিতে ২৮ জুলাই’১৫ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ কর্মসূচি সফল করার জন্যে ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সমাজের শিক্ষিত সচেতন মহল সকলের প্রতি আহবান জানান।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.